Description
কেন ব্লাক রাইস কালো ধান চাষ করবেন
বহুগুণ বেশি বাজারমূল্য
বাজারে ব্ল্যাক রাইস বা কালো চালের দাম সাধারণ চালের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি। কম জমিতেও সর্বোচ্চ লাভের নিশ্চয়তা।
সুপারফুড ও ঔষধি গুণসম্পন্ন
প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও অ্যান্থোসাইয়ানিন সমৃদ্ধ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রেসার কমাতে অত্যন্ত উপকারী।
এক কেজি ব্ল্যাক রাইস বীজ ধান দিয়ে প্রায় ৮ থেকে ৯ শতাংশ জমি রোপণ করা যায়।
বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, এক বিঘা (৩৩ শতাংশ) জমি রোপণের জন্য প্রয়োজন মাত্র ৩ থেকে সাড়ে ৪ কেজি বীজ ধান।
ব্ল্যাক রাইস ধান বছরে মূলত দুইবার চাষ করা যায়।
✅ আমান মৌসুম – এই মৌসুম শুরু হয় আষাঢ় ও শ্রাবণ মাসে। এলাকা ভেদে সময় কিছুটা আগে–পরে হতে পারে।
✅ বুড়ো মৌসুম – এই মৌসুম মাঘ, ফাল্গুন ও চৈত্র মাসে হয়ে থাকে। এলাকা ভেদে সামান্য পার্থক্য থাকতে পারে।
🔹 বীজ ও জমি প্রস্তুতি
* ১ কেজি ধান বীজ দিয়ে ৮–১০% জমি রোপন করা যায় 🌱
* যে জমিতে সাধারণ ধান চাষ হয়, সেই জমিতেই ব্ল্যাক রাইস ধান চাষ সম্ভব 🟩
* সাধারণ ধান চাষ পদ্ধতিই এখানে প্রযোজ্য ✅
🔹 ধানের বিশেষত্ব
* ধান চিকন ও লম্বা, ভাত ঝরঝরে ও সুস্বাদু 😋
* প্রতি একরে ফলন ৯০–১০০ মণ 💪
* গাছ হেলে পড়ে না, ধান ঝরে পড়ে না 🌾
* বোরো ও আমন মৌসুমে জীবনকাল মাত্র ১০৫–১১০ দিন ⏳
।🔹 বীজের হার ও বীজতলা তৈরি
* প্রতি একরে মাত্র ৮ কেজি বীজ প্রয়োজন 🌱
* সারাদিন রোদ পড়ে এমন উঁচু বা মাঝারি উঁচু জমিতে বীজতলা তৈরি করতে হবে ☀️
* বীজ প্যাকেট থেকে বের করে হালকা রোদে ১ ঘন্টা শুকিয়ে, পরে ঠান্ডা করে কাপড়ে বেঁধে ১০–১২ ঘন্টা পানিতে ভিজিয়ে ৩০–৩৬ ঘন্টা জাগ দিতে হবে 🌊
* প্রতি কেজি অঙ্কুরিত বীজের জন্য আধা শতক জমি প্রয়োজন
🔹 বীজতলার সার ও যত্ন
* প্রতি ১ শতক বীজতলায়: ২–৪ মণ পচা গোবর ♻️, ৫০০ গ্রাম ইউরিয়া, ১ কেজি টি.এস.পি, ৬০০ গ্রাম এম.পি ও ২০০ গ্রাম জিংক সালফেট দিতে হবে 🧪
* চারা উঠানোর এক সপ্তাহ আগে আরো ৫০০ গ্রাম ইউরিয়া ছিটাতে হবে
* বীজতলায় সেচ দিতে হবে এবং আগাছামুক্ত রাখতে হবে 💧
🔹 চারা রোপণ
* চারার বয়স ২৫–৩০ দিন হতে হবে
* প্রতি গোছাতে ২–৩টি সুস্থ ও সবল চারা রোপণ করতে হবে 🌱
* ৮ ইঞ্চি পরপর সারি, ৬ ইঞ্চি পরপর গাছ লাগাতে হবে
